আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

ভুয়া ডাক্তার আটক

ভুয়া ডাক্তার আটক

আসল ডাক্তার থাকেন মালয়েশিয়ায়। সেখানে শিক্ষকতা করছেন। আর তাঁর নাম ব্যবহার করে ৩ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন সাদিয়া আক্তার (৪৩) নামের একজন। অবশেষে রক্ষা হলো না। আটক হলেন সেই ভুয়া চিকিৎসক। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার জাফলং থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। আটককৃত সাদিয়া আক্তার (৪৩) ঢাকার মিরপুর শেওরাপাড়া এলাকার মুহিত খানের মেয়ে।

এ ঘটনায় ওই ভুয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগণস্টিক সেন্টারকে ৫০ হাজার ও ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানার এসআই এমরুল কবিরসহ পুলিশসদস্যরা অভিযান অংশ নেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, সোনিয়া ডায়াগণস্টিক সেন্টারে অভিযান করতে গিয়ে ওই ভুয়া চিকিৎসকের সাথে আলাপকালে তাঁর অলংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় তাদের। এক পর্যায়ে তিনি তার স্বীকার করেন।

ইউএনও জানান, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম পরিচয় ব্যবহার করে ওই ভুয়া চিকিৎসক ৩ বছর ধরে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিলেন।

খবর পেয়ে মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভূয়া চিকিৎসককে আটক করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত