আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে গণশুনানি

নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে গণশুনানি

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধির লক্ষ্য জৈন্তাপুরে প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ই মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত এই গনশুনানি অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি’তে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজেদুল ইসলাম।

গণশুনানিতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবা প্রত্যাশি নাগরিকগণ বিভিন্ন বিষয়ে আবেদন জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রতি বুধবার অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় এই গণশুনানির কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষ তার বিভিন্ন সমস্যা অতি অল্প সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সরকারি সকল সেবা সম্পর্কে ধারণা পেতে এই গণশুনানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-মাসুদ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) গৌতম চন্দ্র সূত্রধর, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা তিশা আক্তারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত