আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গ্রামের কাদামাটি জলের গন্ধ আমার শরীরে এখনো লেগে আছে: এম এ মান্নান

গ্রামের কাদামাটি জলের গন্ধ আমার শরীরে এখনো লেগে আছে: এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমি গ্রামের ছেলে, খড়ের ঘরে আমার জন্ম। গ্রামের কাদামাটি জলের গন্ধ আমার শরীরে এখনো লেগে আছে। আমার নেশা, ভাটি অঞ্চলের কাজ করা। মানুষ আমাকে বার বার সুযোগ দিয়েছে বলেই ভাটির মানুষের অধিকার আদায়ে মহান জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে খেটে-খাওয়া মানুষের পক্ষে কথা বলতে পেরেছি।

বুধবার (১৩ মার্চ) বিকাল ৪টায় পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিবাড়ি-খাড়াসাবাড়ির রাস্তার কাজের পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান। সামনের উপজেলা পরিষদ নির্বাচনে আমার ছেলে চেয়ারম্যান পদপ্রার্থী। আমাকে ভোট দিয়েছিলেন বলেই আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে পেরেছি। আপনারা যদি মনে করেন, আমার ছেলে দ্বারা আপনাদের উপকার হবে, সে উপজেলার উন্নয়ন করতে পারবে তাহলে আপনারা ভোট দিবেন। তার যোগ্যতা অনুযায়ী তাকে সুবিবেচনা করার অনুরোধ রইলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন এম এ মান্নান পুত্র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তেরাব আলী।

উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস জুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা আইয়ুব উদ্দিন বুদ্ধি, পশ্চিম পাগলা ইউপি সদস্য ফয়জুল হক, জহিরুল ইসলাম জফর, প্রাক্তন ইউপি সদস্য মকবুল হোসেন, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মো. শাহিন মিয়া, তুয়েল আহমদ, ইউনিয়ন আবদুল আলীম, আওয়ামী লীগ নেতা ছৈয়দুল ইসলাম, নূর মিয়া, যুবলীগ নেতা আফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সাবেক সদস্য সচিব মো. রাজন হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক নাঈম আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজাদ হোসেন, ব্যবসায়ী ফারুক মিয়া, আলম মিয়া, আবুল হোসেন ও নাইম মিয়া প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত