আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

সুনামগঞ্জের জামালগঞ্জে সাজারুল মিয়া হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের আবু সেনা ওরফে কাদির সেনার ছেলে দেওয়ান ও উত্তর কামলাবাজ গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ফুল মিয়া।

এ-সময় যাবজ্জীবনের পাশাপাশি দুই আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তারা দুজনই বর্তমানে পলাতক রয়েছেন।

এছাড়া এ মামলায় বদরপুর গ্রামের ভূবেন্দ্র পালের ছেলে আশিষ পাল নির্দোষ করে বেকসুর খালাস দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালে জামালগঞ্জের শানির হাওরে নিহত সাজারুল মিয়াকে নৌকা নিয়ে আসার কথা বলে আসামি দেওয়ান ও ফুল মিয়া। এসময় সাজারুল নৌকা নিয়ে তাদের কাছে গেলে আসামিরা সাজারুল মিয়াকে কোমল পানীয় খাইয়ে মিশিয়ে দিয়ে সাজারুলকে কুপিয়ে হত্যা করে। এ-ঘটনায় সাজারুলের ভাই মোশাহিদুল বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা করলে মামলাটি আদালতে গড়ালে বুধবার রায় দেন আদালত।

সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর আইনজীবী খায়রুল কবির রুমেন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তারা আটক হওয়ার পর সাজা শুরু হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত