আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই বাগানের চা শ্রমিকদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে ফিনলে চা বাগান কর্তৃপক্ষ। দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়ায় দুই বাগানের ৫ সহশ্রাধিক শ্রমিক ও তাদের পরিবার যাতায়াতে দুর্ভোগে পড়েছেন। রাস্তা খুলে দেয়ার দাবী জানিয়ে চা বাগান কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেও প্রতিকার না পেয়ে বিক্ষোভ করেছে ভুক্তভোগী চা শ্রমিকরা।

রাস্তাটি দিয়ে নির্বিঘ্নে চলাচলের দাবীতে বুধবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুটিয়াছড়া চা বাগান এলাকায় প্রায় ৫ শতাধিক চা শ্রমিক ও স্কুল শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা গেছে, ফিনলে চা কোম্পানীর অধীন উপজেলার রাজঘাট ইউনিয়ন এর লাখাই চা বাগান থেকে বার্ণিশ বাড়ি চা বাগান ও ছনখলা চা বাগান রাস্তা দিয়ে দুই বাগানের শতাধিক পরিবারের ৫ সহস্রাধিক শ্রমিক দীর্ঘকাল ধরে চলাচল করে আসছিলেন। শ্রমিকদের অভিযোগ নানা ছুতোয় বাগান কর্তৃপক্ষ প্রায় সময় চৌকিদার বসিয়ে বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার থেকে বাগান কর্তৃপক্ষ রাস্তাটি স্থায়ীভাবে চলাচল বন্ধ করে দেয়। এতে করে শ্রমিকরা দৈনন্দিন কাজে উপজেলা সদরে যাতায়াতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

শ্রমিকরা বলছেন, রাস্তা বন্ধ থাকায় এখন ৩-৪ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। স্কুল শিক্ষার্থী বা জরুরী প্রয়োজনে রোগী হাসপাতালে নিতে বেগ পেতে হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না, এখন যেহতু জেনেছি, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত