আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

শ্রীমঙ্গলে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশের প্রথম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে এই ফলাফল প্রকাশিত হয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বোর্ডের প্রথম কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২৪টি সেন্টারে একযোগে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় সিলেট বিভাগের ১৮০ টি সাবাহী মক্তব থেকে মোট ১৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফাইনাল পরীক্ষায় পাশের হার ৯৬.৯৬%।

বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে এবার ৮ সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। কিন্তু কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রত্যেক মক্তবের তিন জামাতের (শ্রেণির) বাছাইকৃত তিনজন করে মোট ৯জন শিক্ষার্থী। সম্মিলিত মেধা তালিকা ঘোষণা করা হয়েছে প্রত্যেক জামাতে সেরা ১০ জন। এবারের পরীক্ষায় বোর্ডসেরা ৪৮ জনকে পুরস্কৃত করা হবে।

পাশাপাশি মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের গর্বিত মুয়াল্লিম (শিক্ষকগণ)-কে পুরস্কৃত করা হবে। ফলাফলের শীর্ষে থাকা তিনটি মক্তবের সভাপতি/মোতাওয়াল্লীকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়াও মারকাজভিত্তিক ফলাফলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

বোর্ডটি সারাদেশে সম্প্রসারণের করার কাজ চলমান রয়েছে। দ্বীন শিক্ষার এই বুনিয়াদি প্রোগ্রামকে সর্বত্র ছড়িয়ে দিতে দেশের সকল দ্বীন-দরদী ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ জুলাই ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড প্রতিষ্ঠালাভ করে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত