আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

রেকর্ড বৃষ্টিপাত

রেকর্ড বৃষ্টিপাত

সিলেটে মাত্র এক ঘন্টায় ঝড়ের সাথে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি মাসজুড়েই এই বজ্রঝড় কম-বেশি হতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘এই মাসটাই বজ্রঝড়ের মাস, কালবৈশাখী ঝড়ের মাস। এ সময় এ ধরনের ঝড় হওয়া স্বাভাবিক। এই মাসে মাঝে মাঝে ঝড় হতে থাকবে।’

তাপমাত্রার বিষয়ে তিনি বলেন, ‘কয় দিন ধরে থেকে থেকে বৃষ্টি হওয়ায় রোববার তাপমাত্রা ছিল কম। তবে বৃষ্টি কমে এলে তাপমাত্রা বাড়বে।’আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

শনিবার দিবাগত রাত সোয়া ২টা নাগাদ রাজধানীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়। প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। পরে তীব্র বজ্রপাত এবং বড় বড় শিলা পড়তে থাকে। এ সময় দমকা ঝড়ো হাওয়া ও তীব্র বৃষ্টি হয়। ঝড় চলে প্রায় ৩০ মিনিট। এ দিন ঢাকাতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৯২ কিলোমিটার।এদিকে শনিবার সন্ধ্যা রাতে সিলেটে প্রচুর বেগে বইতে থাকে বাতাস। একসাথে শুরু হয় ঝড় ও বজ্রবৃষ্টি। ঝড়বৃষ্টির কারণে নগরীর বেশকিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

শনিবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৬৩ মিলিমিটার। এছাড়া ঢাকায় ২৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১, কুড়িগ্রামের রাজারহাটে ২০, ময়মনসিংহ ও রংপুরে ১৮, সিলেটে ১৪, নেত্রকোনা ও সৈয়দপুরে ১৩, রাঙ্গামাটিতে ৯, ফেনীতে ৬, নোয়াখালীর মাইজদীকোর্টে ও তেঁতুলিয়ায় ২, কুমিল্লা ও চাঁদপুরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আবহাওয়া অফিস ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার তথ্য জানিয়ে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

 রোববার ভোর থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত