আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

চা-শ্রমিক সন্তানদের জন্য বিদ্যালয় নির্মাণের উদ্যোগ সিসিকের

চা-শ্রমিক সন্তানদের জন্য বিদ্যালয় নির্মাণের উদ্যোগ সিসিকের

বিভাগীয় ক্রীড়া সংস্থার মালিকানাধীন স্থানে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর ৬ নং ওয়ার্ডে বিভাগীয় ক্রীড়া সংস্থার মালিকানাধীন স্থানে জনস্বার্থে এ বিদ্যালয়টি নির্মান করা হবে।

এ লক্ষ্যে সোমবার (২৫ মার্চ) বিকালে নগর ভবনের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিটি কর্পোরেশন ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মৌলভীবাজার-২ আসনের সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিং, সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফনহাদ চৌধুরী শামীম।

এসময বক্তারা বলেন- ‘এ স্কুল নির্মাণ করা হলে অবহেলিত জনগোষ্ঠী চা শ্রমিকের সন্তানরা পড়া লেখার সুযোগ পাবে’। একটি জাতি বা গোষ্টি এগিয়ে যেতে হলে তাকে প্রথমেই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তার লক্ষ্যেই আজকের এই সমঝোতা স্মাক্ষর অনুষ্ঠিত হল।

বক্তারা আরও বলেন, একটি মাইলফলক হয়ে থাকবে এই সমঝোতা স্মারক। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্টি শিক্ষার সুযোগ পাবে যা দেশ ও জাতির জন্য আনন্দের। বক্তারা সিলেট সিটি কর্পোরেশন ও বিভাগী ক্রীড়া সংস্থার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোন গোষ্টিকে পেছনে রেখে সামনে আগানো যায়না। অবহেলিত এই জনগোষ্টির মাঝে বিদ্যালয় নির্মাণ করার ফলে তারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে। এই বিদ্যালয়টি নির্মাণ হলে আশেপাশের এলাকার সব শিক্ষার্থীরা এখানে পড়ালেখার সুযোগ পাবে।

এসময় বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত