আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

মুক্তিযোদ্ধারা হচ্ছেন গর্বিত সম্পদ: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

মুক্তিযোদ্ধারা হচ্ছেন গর্বিত সম্পদ: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের গর্বিত সম্পদ, আমরা তাদেরকে সবসময় সম্মান করি।

তিনি বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পল্লীর সকল দায় দায়িত্ব গ্রহণ করলাম। কিভাবে মুক্তিযোদ্ধা পল্লীর উন্নয়ন সম্ভব, আমি ও কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ডস্থ টিলাগাঁও মুক্তিযোদ্ধা পল্লী আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান এর উদ্যোগে মতবিনিময় ও সম্মাননা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি বলেন, ‘বাঙালি জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধের বিজয় সবচেয়ে গৌরবদীপ্ত ঘটনা। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি বর্বর সেনাদের গণহত্যার মুখে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় দেশমুক্তির সশস্ত্র সংগ্রাম। নয় মাস পর ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহান বিজয়। বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করবে, অহংকার করবে।’

যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা পল্লীর আবাসিক এলাকারবাসীন্দা আমিন উদ্দিন আমিনীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাশ, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ আহমদ, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতিমা বেগম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ৬ নং টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও টিলারগাঁও পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুর রহমান আব্দুল, বীর মুক্তিযোদ্ধা হান্নান মিয়া।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সুজন আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান আবু সাহিদ মো. সুহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এর কন্যাসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত