আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

সিলেট সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে উক্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসমূহ জনসাধারণের প্রদর্শনের আয়োজন করা হয়।

এই সমরাস্ত্র প্রদর্শনী সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে। সমরাস্ত্রের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানসহ দেশগঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানও বর্ণিত প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ও জালালাবাদ সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিলেট অঞ্চলের বেসামরিক সরকারী কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত