আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

র‍্যাবের পৃথক অভিযান, ১২ ছিনতাইকারী গ্রেপ্তার

র‍্যাবের পৃথক অভিযান, ১২ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।

বুধবার (২৭ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ একাধিক দল অভিযান চালিয়ে সিলেট মহানগরীর বন্দরবাজার, চৌহাট্টা পয়েন্ট, মহাজনপট্টি, রেলস্টেশনসহ আরও কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে সুইচ গিয়ার, চাকু, এন্টিকাটার, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন, নগদ টাকা এবং অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার বিকেলে র‍্যাব-৯ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম (৬০), একই উপজেলার টেকারঘাট গ্রামের নুরুল ইসলামের ছেলে জীবন আহমেদ (২১), পূর্ব নিশ্চিতপুর এলাকার মৃত ছিদ্দিক আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গুলগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আল ইসলাম (৩২), ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে উজ্জল মিয়া (৩৫), একই উপজেলার রাজাপাশা গ্রামের মৃত ফজর আলীর ছেলে জহুর বাদশা (৩২), ছাতক উপজেলার ইসলামপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সোহেল আহমেদ (৩৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে রুয়েল (২৫), সিলেটের বিমানবন্দর থানাধীন চৌকিদেখি এলাকার মস্তর আলীর ছেলে ছালিম চৌধুরী, কোতোয়ালি থানাধীন ছড়ারপাড় এলাকার ময়না মিয়ার ছেলে মো. জিহাদ আহমেদ (১৬), গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে বাবুল (২৫) ও পঞ্চগড় সদর থানাধীন নিমনগর গ্রামের কালা মিয়ার ছেলে জাকির ওরফে ইমন (২০)।

র‍্যাব-৯ জানায়, পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এরই প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‌্যাব-৯, সিলেট গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত