আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন

সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন ও বিআরটিএ সিলেটে সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিআরটি ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছে। বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চার ক্যাটাগরিতে যে পেনশন স্কিম রয়েছে স্ব স্ব উদ্যোগে সকলকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি। টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার নিশাত আনজুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ, মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: হারুন-অর-রশিদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী শামীম। এছাড়াও বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক ও সহকারী রাজস্ব কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের সহায়তায় বিআরটিএতে উদ্বোধনকৃত এ বুথে সকল সেবা গ্রহীতাগণ অত্যন্ত সহজে রেজিস্ট্রেশন করে পেনশন কার্যক্রম শুরু করতে পারবেন। যার জন্য প্রতি কর্মদিবসে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ সেবা চলমান থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত