আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ট্রেনের টিকেটসহ কালোবাজারি গ্রেপ্তার

ট্রেনের টিকেটসহ কালোবাজারি গ্রেপ্তার

হবিগঞ্জে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের ০৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‍্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে ক্রয় করা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ৪৫টি অনলাইন টিকেট, ০৩টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের মৃত শেখ মকছুদ আলীর ছেলে শিপন চৌধুরী (৩১), একই উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে আব্দুল কাইয়ুম (৫৫) ও মাধবপুর উপজেলার বুলাইয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জামাল মিয়া (৪২)।

র‍্যাব-৯ জানায়, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ট্রেনের টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট ক্রয় করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসকল কালোবাজারিদের গ্রেপ্তার র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আসামী ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

টিকেট কালোবাজারির সাথে জড়িতদের গ্রেপ্তার লক্ষ্যে তাদের চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব-৯।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত