আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চারুপাঠের চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত

চারুপাঠের চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্বশ্রদ্ধচিত্তে স্মরণে চারুপাঠ চারুবিদ্যালয়, সিলেটের উদ্যোগে মাসব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চারুপাঠের এ চিত্রাঙ্কন কর্মশালায় দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের প্রেক্ষিতে ছোট ছোট আঁকিয়েরা তাদের রং আর তুলির মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ক্যানভাসে তুলে ধরে।

শুক্রবার (২৯ মার্চ ২০২৪) সকাল ১০টায় সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় অবস্থিত চারুপাঠ কর্তৃক আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশ পেতে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা চারুপাঠ চারুবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচিত করার প্রয়াসে স্বাধীনতার মাসব্যাপী এ চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করে বলে জানান চারুপাঠ চারুবিদ্যালয়ের পরিচালক মার্জিয়া হোসাইন পপি।

এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে চারুপাঠকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন চারুপাঠের শিক্ষার্থীদের অভিভাবক বীথি বনিক (শিক্ষার্থী সংহিতা বনিকের মা) শিক্ষক টিটন কান্তি দাশ এবং চারুপাঠের শিক্ষার্থী বিপ্রজিত কর নিশান।

মাসব্যাপী চিত্রাঙ্কন কর্মশালায় সহযোগিতা করার জন্য চারুপাঠের শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন চারুপাঠের পরিচালক প্রশান্ত কুমার দাস এবং নন্দিতা রায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত