আপডেট :

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

প্যারিস-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও ইফতার

প্যারিস-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও ইফতার

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন সোহেল।

সভা বক্তারা বলেন, প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালির কৃষ্টি-কালচার ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ও চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

বুধবার (২৭ মার্চ) বিকেলে প্যারিসের উপকণ্ঠ মেট্টো-হোসের একটি রেস্টুরেন্টে ক্লাব সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, আয়েবার মহাসচিব কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স বিএনপি'র সাধারণ সম্পাদক এম এ তাহের, সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)-র প্রেসিডেন্ট প্রফেসর নয়ন এনকে, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি শুভ্রত ভট্টাচার্য শুভ, আলী আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মুস্তফা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরী, সংগীত শিল্পী ও নির্মাতা আরিফ রানা, ঘাতক দালাক নির্মূল কমিটি ফ্রান্সের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, আইছা প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ, বিডি ফার্নিচারের স্বত্বাধিকারি মিয়া মাসুদ, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ইউরোবিডি২৪ নিউজের সম্পাদক ইমরান মাহমুদ ও এইড পয়েন্টের পরিচালক ফয়ছল মাহমুদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল, স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব এম আলী চৌধুরী, বাংলাদেশ কালচারাল ফোরামের সভাপতি শাহ আলম মায়া, মন্ড্রিয়াল ট্রাভেলসের স্বত্বাধিকারি ইব্রাহীম হাসান, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, রাজনগর ট্রাস্ট অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আব্দুল কাইয়ুম, ভিল জোয়িফ ক্রিকেট ক্লাবের সভাপতি কামাল সিকদার ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহ-সভাপতি লুলু মিয়া প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত