আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হবিগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ

হবিগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ

 

'একটি ঈদ ওদের জন্য ও তারুণ্যের মেহেদী উৎসব' অন্যরকম আনন্দ ছড়িয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। হবিগঞ্জের তারণ্য সোসাইটি গত ৭ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে।

৬ এপ্রিল শনিবার বিকেলে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে ও মোজাম্মেল হোসেন এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জের সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো: মিজানুর রহমান ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

ভিন্ন আঙ্গিকের সাজ সজ্জায় সজ্জিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিশুদের হাতে মেহেদী পড়ানো হয়। সংগঠনের সদস্য ছাড়াও শহরের বিভিন্ন স্থান থেকে ৩০ জন নারী ও মেয়েরা শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেয়ার জন্য উৎসবে অংশ নেন। তাদের জন্যও থাকে পুরস্কার।

 

এছাড়াও উপস্থিত শিশুদের হাত ধুয়ার সঠিক নিয়ম দেখানসহ কবিতা আবৃত্তি করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নুজহাত নুয়েরী জাহান রুদাবা ও তাবাসসুম জাহান আরিদা।

উৎসবে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন অতিথিবৃন্দ।এসময় শিশুদের চোখেমুখে ঈদের আনন্দ শুরু হয়ে যায়। শিশু ইসরাত নতুন জামা পেয়ে উচ্ছাস প্রকাশ করে। ছোট্ট শিশু সামিহা হাতের মেহেদী অঙ্কন ও নতুন কাপড় দেখিয়ে বলে খুব খুশি লাগছে।

তারুণ্য সোসাইটির সভাপতি জানান, সপ্তমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। নিজেদের শিশুদের জন্য আমরা যে ধরনের কাপড় ব্যবহার করি সেগুলোই আজ শিশুদের ঈদ উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহফুজুর রহমান সাদি, ফয়েজ আহমেদ ও তাসকিয়া তাবাসসুম বৃষ্টি।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারুণ্য সোসাইটির সাইফুল ইসলাম, খলিলুর রহমান, শাহ আব্দুল্লাহ স্বাদ, আব্দুল্লাহ জাবের, নওরিন নুজহাত নিহা, জাকিয়া শোভা, নাসরিন আলম, তিমা, লিজা, তারিফ, শুভ আহমেদ, জুবায়ের আহমেদ, সৌকত আহমেদ, রাসেল রহমান, সৌমিক প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত