আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিলেটে স্তব্ধ জীবনযাত্রা

সিলেটে স্তব্ধ জীবনযাত্রা

সিলেটঃ সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গতকাল ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এমন গরমে অতিষ্ঠ লোকজন। স্তব্ধ জীবনযাত্রা। এর আগে গত বৃহস্পতিবার তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এটিই সর্বোচ্চ। এর মধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে।

জানা যায়, সিলেটে গত ২ সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাঝখানে সোমবার বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। আবারও বেড়ে যায় তাপমাত্রা। এতে গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এর সাথে রয়েছে লোডশেডিং। অনেকটা হাপিয়ে উঠছেন লোকজন।

 

অপরদিকে, গত কয়দিন আগেও যখন সারাদেশে তীব্র তাপদাহ চলছিল তখন সিলেটের আবহাওয়া ছিল স্বাভাবিক। এরপর সিলেটে তাপমাত্রা বাড়তে থাকে।

নগরীর বন্দরবাজারে কথা হয় রিকশাচালক রফিকের সাথে। তিনি জানান, স্বাভাবিক সময়ে দৈনিক পাঁচশ থেকে আটশত টাকা আয় হলেও গতকাল বিকেল পর্যন্ত হয়েছে দুই থেকে তিনশত টাকা। গরমে লোকজন তেমন বাসা বাড়ি থেকে বের হয়নি।

চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। দুপুরে কোর্ট চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে মানুষ লম্বা লাইনে আখের রস ও ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছে। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এছাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে পথচারীদের ঠান্ডা বরফের পানি মিশ্রিত লেবুর শরবত খেতে দেখায় যায়।

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, দেশে সাধারণত মার্চ, এপ্রিল, মে ও জুনে গরম বেশি থাকে। এই সময়ে গরম কিছুটা কমে বৃষ্টি হলে। আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত