আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শতাধিক বস্তা ভারতীয় চোরাই চিনি ধরিয়ে দিলেন ছাত্রলীগ নেতা

শতাধিক বস্তা ভারতীয় চোরাই চিনি ধরিয়ে দিলেন ছাত্রলীগ নেতা

সিলেটে ১১৭ বস্তা ভারতীয় চোরাই চিনি ধরিয়ে দিয়েছেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এক ট্রাক চোরাই চিনি আটক করে পুলিশকে দিয়েছেন সৌরভ।


শুক্রবার (২৮ জুন) দিনগত ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটককৃত চিনির ট্রাকটি আম্বরখানা পুলিশ ফাঁড়ির জিম্মায় দেওয়া হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ কোপা আমেরিকার খেলা দেখার জন্য রাত জাগছিলেন। এ সময় আম্বরখানা এলাকায় বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরকিশা দুর্ঘটনায় পড়লে সৌরভ সেখানে যান। তারা রাস্তায় অবস্থানের সময় দুটি ট্রাক দ্রুতগতিতে যেতে দেখে সৌরভ তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীদের দিয়ে ট্রাক গুলোকে ধাওয়া করেন। পথে একটি ট্রাক থামলে পলিথিনে মোড়ানো চিনি দেখে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে জানান। পুলিশ ট্রাক তল্লাশি করে চোরাই চিনি পায়। তবে চালকে আটক করা যায়নি। 

বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া করলে ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। পরে এটি পুলিশের জিম্মায় দেওয়া হয়। ট্রাকে তল্লাশি করে চোরাই পথে আনা ১১৭ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। 


ছাত্রলীগের সভাপতি সৌরভ গণমাধ্যমকে বলেন, চারদিকে যেভাবে চোরাই চিনির কারবার চলছে, তাতে নিজস্ব দায় রয়েছে। তা ছাড়া ছাত্রলীগের নামটিও নেতিবাচকভাবে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় সামাজিক ও রাষ্ট্রীয় দায় থেকে আমরা এ কাজটি করেছি। আমি চাই, দেশের স্বার্থে চোরাই চিনির বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নামুক। 

উল্লেখ্য, এর আগে সিলেটের বিয়ানীবাজারে চোরাই চিনির সঙ্গে ছাত্রলীগের নাম জড়িয়ে পড়ে। সেখানকার দুটি কমিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগ বিলুপ্ত করেছে। পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত