আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার মুখোমুখি সুনামগঞ্জ

প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার মুখোমুখি সুনামগঞ্জ

প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার মুখোমুখি হচ্ছেন সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা। আগামী তিনদিন ভারী বৃষ্টি হতে পারে। এর পরের পাঁচদিনও এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


গেল ২৪ ঘণ্টায় এপারে বর্ষার বৃষ্টি ও চেরাপুঞ্জিতে ১৮৬ মিলিমিটার বৃষ্টি হওয়ায় পাহাড়ের পাদদেশের নীচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পর্যটন এলাকা তাহিরপুর- সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক আবার তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার করতে হচ্ছে ফেরি নৌকা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাতে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাবে। একইসঙ্গে নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


আবার গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। রবিবার বিকাল তিনটায় পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন,  গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে মাত্র ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ১৮৬ মিলিমিটার। এ কারণে উজানের পানিতে সীমান্তের নীচু সড়ক প্লাবিত হয়েছে। 


রবিবার সকাল থেকেই পাহাড়ি ঢলের পানি যাদুকাটা নদী হয়ে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের পাশের ডুবন্ত অংশ প্লাবিত হয়েছে। এই অংশে খেয়া নৌকা ব্যবহার করছেন যাত্রী ও স্থানীয়রা। এর কয়েক কিলোমিটার পরেই শক্তিয়ারখলা সড়কের একশ মিটার ডুবন্ত অংশও প্লাবিত হয়েছে। এছাড়াও দুর্গাপুর অংশেও পানি ওঠেছে।


রবিবার দুপুরে সরজমিনে এই এলাকায় গিয়ে দেখা যায়, শতাধিক মানুষ খেয়ার জন্য অপেক্ষা করছেন। অস্থায়ী ১৫ থেকে ২০ টি খেয়া নৌকায় করে পথচারীরাগণ মোটরসাইকেল পারাপার হচ্ছেন। এসব এলাকার বাড়ি-ঘরের আঙ্গিনায়ও পানি প্রবেশ করেছে।


মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের বাসিন্দা ইকবাল আহমদ রবিবার সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের একটি কোর্সের পরীক্ষায় অংশ নিতে রওয়ানা দিয়েছেন। বললেন, শনিবার থেকে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সড়কের কয়েকটি অংশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভেঙ্গে ভেঙ্গে যেতে হচ্ছে জেলা সদরে। 


বিশম্ভরপুরের শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া আক্তার বললেন, সকাল থেকে সড়কে পানি উঠেছে। বৃষ্টিও হচ্ছে। গ্রাম থেকে নৌকায় বিদ্যালয়ে গেছি। এরকম বৃষ্টিপাত হলে পানি আরও বাড়বে।


দোয়ারা বাজার প্রেসক্লাবের সেক্রেটারী আশিক মিয়া বললেন, রবিবার সকাল থেকে সীমান্ত নদী (চেরাপুঞ্জি থেকে পানি নামে যে নদী দিয়ে) চেলা, ছিলাই ও খাসিয়ামারায় পানি বেড়েছে। তাতে মনে হচ্ছে অন্যান্য নদীতেও পানি বাড়তে পারে।


সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিধ সজীব আহমদ বললেন, আগামী ৭২ ঘণ্টা সিলেট ও সুনামগঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এরপরের পাঁচদিনও বৃষ্টিপাতের প্রবণতা আছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার বললেন, আগামী তিনদিনে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সমতলে কোথাও কোথাও নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নি¤œাঞ্চলে ঢুকতে পারে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত