আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ

খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ

হবিগঞ্জ শহরের যশের আবদা খেলার মাঠ সংলগ্ন খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করেছে রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই। ১৯ আগস্ট শনিবার বিকেলে এই কর্মসূচি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি পিপি মোহাম্মদ নোমান মিয়া, আইপিপি সৈয়দ আলি আফজাল, প্রেসিডেন্ট ইলেক্ট মো হাবিবুর রহমান মুরাদ, সার্জেন্ট এট আর্মস ও বুলটিন এডিটর পিপি মো বেলায়েত হোসেন, জয়েন্ট সেক্রেটারি পিপি শাহ্ যুবায়ের আহমেদ, সদস্য এড. কুতুব উদ্দীন শামীম, সদস্য এম এম এ আল-নোমান তন্ময়। এছাড়াও এলাকাবাসী ও যশের আব্দা মাঠের খেলোয়ারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।প্রধান অতিথি খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বাড়ছে। তালগাছ উঁচু হওয়ায় এ গাছের মাধ্যমে বজ্রপাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এ ছাড়া ভূমি ক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তাল গাছ। তাই আমাদের নিজেদের প্রয়োজনে তালগাছসহ দেশীয় গাছ রোপন এবং গাছ সংরক্ষণে উদ্যোগী ও আন্তরিক হতে হবে। খোয়াই নদী তীরে গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করায় তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর সকলকে ধন্যবাদ জানান। ক্লাবের সভাপতি আজিজুর রহমান মান্না বলেন, প্রতিবছরই আমাদের পরম বন্ধু দেশীয় গাছ রোপণ করি। এবার বজ্রপাত নিরোধক তাল গাছ রোপণ করছি। এই ধারাবাহিকতা আমরা রক্ষা করার চেষ্টা করবো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত