আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

শিক্ষার্থীরাই এখন রং-তুলিতে দেয়াল রাঙাচ্ছেন

শিক্ষার্থীরাই এখন রং-তুলিতে দেয়াল রাঙাচ্ছেন

কিছুদিন আগেই রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছেন যারা, সেই শিক্ষার্থীরাই এখন রং-তুলিতে দেয়াল রাঙাচ্ছেন। সিলেটের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে সিলেট নগরের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা। মূলত জুলাই আন্দোলনের চিত্র আর ভবিষ্যত বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হচ্ছে এসব গ্রাফিতিতে। ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ছবিও স্থান পাচ্ছে দেয়ালচিত্রে।

৯ আগস্ট শনিবার সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকার দেয়ালে শিক্ষার্থীদের দেয়ালচিত্র আঁকতে দেখা যায়। দলে দলের ভাগ হয়ে তারা রং-তুলিতে রাঙিয়ে তুলছেন নগরের দেয়াল।

সিলেটের বসাবসরত বিভিন্ন বয়সের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরো দমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান।

সিলেটের শহরের স্টেডিয়াম এলাকা, রিকাবীবাজার চৌহাট্টা, বন্দরবাজার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার, নয়াসড়ক এলাকায় সড়কের পাশে সব দেয়াল রং-তুলিতে শিক্ষার্থীরা রাঙিয়ে তুলেছেন। সড়কের মাঝখানেও এঁকেছেন নানা আল্পনা।

শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। এর মধ্যে রয়েছে একতাই বল, বীর বাঙালির অহঙ্কার, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণ প্রকৃতি বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়।

 

শিক্ষার্থীরা জানান এই আন্দোলন ছাত্রদের সাথে। সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন। নগরের দেয়ালগুলোতে নানা ধরনের লেখা ছিল, যা দৃষ্টিকটু ও সমীচীন নয়। তাই এসব লেখা মুছে নতুন করে রাঙানোর কাজ করছেন তারা। যাতে পথচলতি শিশু-কিশোর থেকে বয়স্ক সবাই বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি ভুলে না যান, সেজন্য গ্রাফিতি আঁকছি।

শিক্ষার্থীদেরকে অভিভাবক, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন এই দেয়াল চিত্র অঙ্কনে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত