আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শাবিতে সংঘর্ষের ঘটনায় ১৭ ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার

শাবিতে সংঘর্ষের ঘটনায় ১৭ ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (শাবি)তে গতকালের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ১৭ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক ছাত্রলীগ নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ১৭ ক্যাডারকে গ্রেপ্তার করে। এবং নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসা থেকে ৪ রাউন্ড গুলিসহ ১৭ টি রামদা উদ্ধার করেছে পুলিশ । বাসটি ছাত্রলীগ ক্যাডার শিপলুর বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই নিরাপদ আশ্রয়ে চলে যান শিপলু।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ পুলিশি অভিযানে ১৭ জন ছাত্রলীগ ক্যাডার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তির দে গ্রুপের ৫ ক্যাডার রয়েছে। তারা হলেন শ্রীকান্ত দাস, জয়ন্ত দাস, এমদাদুল হক, বেলাল আহমদ ও নাঈম আহমদ।এদিকে, সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকালে জালালাবাদ থানার এসআই শফিক বাদি হয়ে ২৫০ ছাত্রলীগ ক্যাডারকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জালালাবাদ থানা সূত্রে জানা জায়।উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের অঞ্জন গ্রুপের সাথে পার্থ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন রায় নামের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রছাত্রলীগ কর্মী মারা যায় সে বিবিএ শেষ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয় অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত