আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

বিমানবন্দরে কফি মেশিনে মিলল ১৬ কেজি স্বর্ণ

বিমানবন্দরে কফি মেশিনে মিলল ১৬ কেজি স্বর্ণ

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে এর ভেতরে রাখা কফি মেশিন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। 


আটক যাত্রী হোসাইন আহমদ (২০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের বাসিন্দা। 


বুধবার (২৮ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে ওসমানী বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ জানান, সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশন শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার দুটি লাগেজে রাখা তিনটি কফি মেশিনের ভেতর জড়ানো অবস্থায় ১০৫ পিস সোনার বিস্কুট ও সোনার ৪টি রিং বার পাওয়া যায়। জব্দ করা সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। 

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, আটক হোসাইনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এভিয়েশনের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত