আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

সিলেটে একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

সিলেটে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার পৃথক বজ্রপাতের ঘটনায় তারা নিহত হন। নিহতদের মধ্যে চার কিশোর, এক বৃদ্ধ এবং একজন মাদ্রাসা শিক্ষক রয়েছেন।

রোববার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়। ইমরান হোসেন (১৪), সেলিম উদ্দিন (১৫) ও হোসেন খান (১৫) নামক ওই তিন কিশোর মাছ ধরতে বিলে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েস আলম।

রোববার সকালে বজ্রপাতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের লাকুয়াপাড়া হাওরে রুবেল আহমদ (১৬) নামক আরেক কিশোরের মৃত্যু হয়। মাছ ধরতে চাচা লায়েক আহমদ ও ভাতিজা এহিয়া আহমদের সঙ্গে সে হাওরে গিয়েছিল। সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বিষয়টি জানিয়েছেন।

এদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাটাউড়া গ্রামে বজ্রপাতে ইনছান আলী (৫৫) নামক এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত নুরাই মিয়ার ছেলে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় বজ্রপাতে তিনি মারা যান।

এ ছাড়াও বজ্রপাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং  ইউনিয়নের ছাতার গ্রামের বাসিন্দা মাওলানা মোহাম্মদ আলী মারা যান। স্থানীয় তাজুল উলুম জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী রোববার বিকেলে মাদ্রাসা থেকে মেয়ের বাড়ি ধরগ্রামে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালাম।

শেয়ার করুন

পাঠকের মতামত