আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

৬ দিন ধরে অচল হয়ে আছে ন্যাশনাল টি কোম্পানির ১৮টি চা বাগান

৬ দিন ধরে অচল হয়ে আছে ন্যাশনাল টি কোম্পানির ১৮টি চা বাগান

৬ সপ্তাহের পাওনা মজুরির দাবিতে ৬ দিন ধরে অচল হয়ে আছে ন্যাশনাল টি কোম্পানির ১৮টি চা বাগান। পুজার সময়ে বোনাস পেলেও বকেয়া রয়ে গেছে প্রায় দেড় মাসের বেতন (মজুরি)।

সেই মজুরির দাবীতে মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের সরকার মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)র বাগানগুলোতে শ্রমিক ধর্মঘট চলছে। এদিকে টানা ৬ দিন চলা ধর্মঘটে অচল হয়ে পড়েছে বাগানের কাজকর্ম। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। তবে কতৃপক্ষ শ্রমিকদের আসস্থ করলেও মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন চা শ্রমিকরা।

সরকার মালিকানাধীন মৌলভীবাজারসহ দেশের ছোট-বড় মিলিয়ে এনটিসির ১৮টি চা বাগানে চলছে শ্রমিক ধর্মঘট। ৬সপ্তাহের বকেয়া ও ১৭ মাসের পিএফ এর টাকার দাবিতে তাদের এ আন্দোলন চলছে। এদিকে সদ্য সমাপ্ত দূর্গাপুজার আগ থেকেই তাদের মজুরি ও বোনাসের দাবীতে আন্দোলন চললেও। পুজার সময়ে বোনাস প্রদান করলেও রয়ে গেছে প্রায় দেড় মাসের বকেয়া মজুরি।

এদিকে বকেয়া মজুরির দাবীতে ৬ দিন ধরে (২৬ অক্টোবর) পর্যন্ত সবগুলো বাগানে ধর্মঘট করে আসছে কয়েক হাজার শ্রমিক। কিন্তু এনটিসির বাগানগুলো সরকার নিয়ন্ত্রিত হওয়ায় বিগত ৫ আগষ্টের পর চেয়ারম্যানসহ পরিচালনা পরিষদের অনেকে গা ঢাকা দেওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন কতৃপক্ষ। তবে তারা শ্রমিকদের মজুরি প্রদান করবেন- এমনটা আশ্বস্ত করলেও এখনও মজুরি ও পিএফের টাকা পরিশোধ না করার প্রতিদিন আন্দোলন আরও জোরদার হচ্ছে।

প্রেমনগর চা বাগান, কুরমা চা বাগান, চাম্পারায় চা বাগান, চন্ডিছড়া চা বাগান, পাত্রখোলা চা বাগান, মদনমোহনপুর চা বাগান, মাধবপুর চা বাগান, সহ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এনটিসির অন্যান্য চা বাগানের শ্রমিকরাও আন্দোলনে অংশ নেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় প্রতিটি চা বাগানের ফ্যাক্টরির সামনে বাগানের শ্রমিকরা জড়ো হয়ে মানববন্ধনসহ বিক্ষোভ ও মিছিল করেছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, এনটিসি কোম্পানিতে প্রায় ১২ হাজার চা শ্রমিক কাজ করেন। ছয় সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। মজুরি না পেয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। এনটিসির চা বাগানের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। যা মোটেও কাম্য নয়। ১৭৮ দশমিক ৫০ পয়সা করে দৈনিক মজুরির হিসাবে তাদের মোট মজুরির বকেয়া প্রায় নয় কোটি টাকা। মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তারা কাজে ফিরবেন না।

ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হক বলেন, কোম্পানীর ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে। সে জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সময় লাগছে কিছুটা । রোববার কোম্পানির উচ্চ পর্যায়ের একটি মিটিং হবে। আশা করছি, সেখানেই চা শ্রমিকদের বকেয়া মজুরি বিষয়টি সমাধান হয়ে যাবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত