আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

সুনামগঞ্জের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে

সুনামগঞ্জের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে

সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মানজুর আল মতিন বলেছেন, বাংলাদেশ এখন হিন্দু, মুসলমানের ঐক্যের বাংলাদেশ। দোয়ারা বাজারে পবিত্র কুরআনকে কেন্দ্র করে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরে হামলার চেষ্টা হয়। তখন মসজিদের ইমাম ও মাওলানা তাদের রক্ষা করেছেন। বিষয়টি সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলার গাঁও পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পবিত্র কুরআন অবমাননা কারী আকাশ দাসের শাস্তি হোক আমরা চাই, তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে বাড়ি-ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সরকারকে অবশ্যই ক্ষতি পূরণ দিতে হবে। দোয়ারা বাজারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নিয়ে ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার ও গুজব চড়াচ্ছে। সত্য ঘটনা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য প্রীতম দাশ, তাজনুভা জাবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার রাতে কুরআন অবমাননা করে ফেসবুকে হিন্দু যুবকের পোস্ট করার ঘটনায় ফেসবুক ও এলাকায় উত্তেজনা ছড়ায়। এ সময় কয়েকটি হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত