আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে পুনর্বাসন সহায়তা চ্যানেল টিবিএন২৪ এর

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে পুনর্বাসন সহায়তা চ্যানেল টিবিএন২৪ এর

হবিগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে পুনর্বাসন সহায়তা দিয়েছে নর্থ অ্যামেরিকাভিত্তিক টিভি চ্যানেল টিবিএন২৪।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ দশ হাজার টাকা করে দেয়া হয়। এ সময় সহায়তার অর্থ অন্য কাজে ব্যয় না করে ঘর সংস্কারে কাজে লাগাতে দুর্গতদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান।

গেল আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে হবিগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা। জেলার পাঁচটি উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার বন্যার পানিতে আক্রান্ত হয়।

এ পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেয় টিবিএন২৪। সাহায্যে এগিয়ে আসেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা। নিজেদের সামর্থ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা।

সংগৃহীত অর্থ বন্যার্তদের মাঝে বিতরণের উদ্যোগ নেয় টিবিএন২৪। হবিগঞ্জের বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে টিবিএন২৪। খুঁজে বের করা হয় প্রকৃত ক্ষতিগ্রস্তদের।

শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে দশ হাজার টাকা করে পুনর্বাসন সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হবিগঞ্জ বন্যাপ্রবণ এলাকা হওয়ায় বছরের পর বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন নিম্মাঞ্চলের বাসিন্দারা।’

বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে টিবিএন কর্তপক্ষকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।

মো. ফরিদুর রহমান বলেন, ‘দুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে নানা কার্যক্রম চলমান রয়েছে।’

এ সময় পুনর্বাসন সহায়তার অর্থ ঘর সংস্কারে ব্যয় করার পরামর্শ দেন তিনি।

টিবিএন টোয়েন্টিফোরের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট বিপ্রজিৎ চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, চিকিৎসক সৈয়দ আবরার জাবের, নাট্যকার সিদ্দিকী হারুন, টিবিএন টোয়েন্টিফোরের জেনারেল ম্যানেজার নুরুল মোত্তালিব চৌধুরী, আয়েশা আক্তার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত