আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিপিএল ইতিহাসে প্রথমবার ট্রফি ভ্রমণ, সিলেটেও অনুষ্ঠান

বিপিএল ইতিহাসে প্রথমবার ট্রফি ভ্রমণ, সিলেটেও অনুষ্ঠান

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন এবারের বিপিএলকে নতুনভাবে সাজাতে চান তিনি। কথার সঙ্গে কাজেরও মিল দেখিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

বিপিএলকে মানুষের মধ্য ছড়িয়ে দিতে প্রথমবার ট্রফি ভ্রমণের ব্যবস্থা করছে বিসিবি। শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভা শেষে এই কথা জানান ফারুক আহমেদ।

সাধারণত আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করা দেশগুলোতে ট্রফি ভ্রমণ করতে দেখা যায়। এবারে বিপিএলে দেখা যাবে এই প্রক্রিয়া। টুর্নামেন্টের আয়োজক তিন শহর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ভ্রমণ করবে বিপিএলের ট্রফি।

ফারুক আহমদে বলেন, বোর্ড সভায় প্রথম বিপিএল নিয়ে আলোচনা করেছি। মাসকাট এবং থিম সং ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সঙ্গীত অনুষ্ঠান হবে তিন শহরে। তারপর আমরা প্রথমবারের মতো বিপিএলের ট্রফি ভ্রমণের আয়োজন করছি।

আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের প্রথম মিউজিক কনসার্ট। এরপর ২৫ তারিখ চট্টগ্রাম এবং ২৭ তারিখ অনুষ্ঠিত হবে সিলেটে।

এই তিনটি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক। মিউজিক কনসার্টের প্রায় ৫ কোটি টাকা দিচ্ছে দেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত