আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিসিক’র অভিযানে লেগুনা ভাংচুর পরিবহন শ্রমিকদের রাস্তা অবরোধ

সিসিক’র অভিযানে লেগুনা ভাংচুর পরিবহন শ্রমিকদের রাস্তা অবরোধ

সিলেট সিটি কর্পোরেশনের স্ট্যান্ড উচ্ছেদ অভিযান ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে রেখেছে লেগুনা ও ইমা পরিবহন শ্রমিকরা।  বুধবার বিকেল ৩টা থেকে নগরীর কোর্ট পয়েন্টে এ অবরোধ করা হয়।

জানা গেছে, সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদে সামনের রাস্তার পাশে দীর্ঘ দিন ধরে ষ্ট্যান্ড ব্যবহার করে আসছিল লেগুনা-ইমা পরিবহন শ্রমিকরা। বুধবার বিকেলে ষ্ট্যান্ড উচ্ছেদ অভিযানের নামে সিলেট সিটি কর্পোরেশন। এসময় বোলডোজার দিয়ে আবুল হাসনাত চালিত একটি লেগুনা ভেঙ্গে ট্রাকে তুলে নিয়ে যায় সিটি কর্পোরেশনের অভিযানিক দল।
লেগুনা-ইমা ষ্ট্যান্ডের সাধারণ সম্পাদক কবির আহমদ জানান, সিসিক’র সাবেক মেয়রের অনুমতিতে ১০টি লেগুনা রেখে ষ্ট্যান্ড ব্যবহার করে আসছিলেন তারা। যাত্রী সাধারণের সুবিধার্থে এ ষ্ট্যান্ড বসানো হয়েছিল। সিসিক’র বর্তমান কর্তৃপক্ষ  কোন প্রকার নোটিশ ছাড়াই বুধবার অভিযান চালিয়ে তার লেগুনা ভেঙ্গে নিয়ে যায়। এতে গাড়ীর ব্যাপক ক্ষতিসাধিত হয়। এর প্রতিবাদে তারা এ অবরোধ করছেন।
অবরোধ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সিলেট বিভাগ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, অটো টেম্পু-লেগুনা-ইমা শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রুনু মিয়া মঈন, সহ সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মিসবাহ উদ্দিন, অত্র শাখার সভাপতি মঞ্জুর হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমদ, চৌহাট্টা মাইক্রোসবাস উপ শ্রমিক রোড কমিটি আঞ্চলিক-২ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলাউদ্দিন সওদাগর, টেম্পু-লেগুনা মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ চৌধুরী, টেম্পু অটোরিক্সা শ্রমিক জোটের সভাপতি মোঃ মতছির আলী প্রমূখ।
বক্তারা সিলেট সিটি কর্তৃপক্ষকে ২৪ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, এ সময় সীমার মধ্যে গাড়ীর ক্ষতিপূরণ ও ষ্ট্যান্ড ব্যবহারের অনুমতি না দেওয়া হলে পরবর্তী কঠোর কর্মসুচির মাধ্যমে সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত