আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

নির্ঘুম রাত কাটছে সুনামগঞ্জের কুশিয়ারাপাড়ের মানুষের

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদীপাড়ের মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। কুশিয়ারার ভাঙনে অনেকেই বসতভিটা হারিয়েছেন। কেউ কেউ বাপ-দাদার ভিটে সরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নজর দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

 


জানা গেছে, কুশিয়ারা নদীর রানীগঞ্জ সেতুর জিরো পয়েন্ট থেকে পূর্ব জালালপুর, ভাঙাবাড়ি, বাঘময়না পর্যন্ত থেমে থেমে নদী ভাঙছে। কয়েক মাসে নদীতে চলে গেছে তিন থেকে চার কিলোমিটার জায়গা। এতে কমপক্ষে ৪০টির বেশি ঘর অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে। অনেকে খোলা জায়গায় বসবাস করছে। অনেকে নদীর পাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে।

 


সরেজমিনে দেখা গেছে, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামের আল আমিন, পাইলগাঁও শাপলা ব্রিক ফিল্ডের মালিক ফারুক মিয়াসহ অনেকে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি নিচ্ছেন। এলাকার অনেকে অভিযোগ করেন, প্রতিদিন আল আমিন নামে এক ব্যক্তি নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। তিনি প্রশাসনকে তোয়াক্কা না করে মাটি বিক্রি করছেন। বালিশ্রী ও বাগময়না এলাকায় ভাঙন চলছে। অনেকে বাড়িঘর ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কেউ কেউ বাড়ির চাল খুলে অন্য জায়গায় রাখলেও খুঁটি ও বেড়া লাগিয়ে রাখছে, যদি ভাঙন থামে সেই আশায়।

 

ভাঙন আতঙ্কে রয়েছে পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের তিন শতাধিক পরিবার। ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ ও স্কুল। সরিয়ে নেওয়া হচ্ছে বিদ্যুতের খুঁটি। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতেও বন্ধ করা যাচ্ছে না নদীর ভাঙন।

 

 

রানীনগর গ্রামের বাসিন্দা প্রমদ দাস বলেন, ঘর ছিল। হঠাৎ ফাটল, রাতে নদীর ভাঙনে সেই ঘর ডুবে গেছে। এখন আমার বাড়ি নদীতে।

 


রানীনগর গ্রামের বুলাই রবিদাস বলেন, প্রতি বছর নদীর পাড় কেটে নিচ্ছে কিছু ভূমিখেকো। তাই নদীভাঙনে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। এখনো নদীর পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। মাটিগুলো বিভিন্ন লোকের কাছে বিক্রি করা হচ্ছে।

 


কল্পনা রানী দাস নামে এক নারী বলেন, ‘কে করে দেবে আমাদের ঘরবাড়ি? ছোট একটি ঘরে আমরা দুজন থাকি। হয়তো রাতে থাকতে পারব না। ঘর ভেঙে নিয়ে যাবে নদীতে। কীভাবে থাকব, কীভাবে চলব, কে আমাদের খাওয়াবে বলতে পারছি না।’

 


বালিশি গ্রামের আশরাফুল হক বলেন, আমরা ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য মানববন্ধন করেছি। কিন্তু দুঃখের বিষয়, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 


পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দিন বলেন, কুশিয়ারা নদীর পাড় ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত। নদীর পাড় কেটে মাটি বিক্রি হচ্ছে, এতে এলাকার অনেক ঘরবাড়ি ভাঙনে তলিয়ে যাচ্ছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি, কোনো কাজ হয়নি।

 


পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শিল বলেন, নদীর ভাঙন রোধে কিছু জায়গায় আমরা জিওব্যাগ ফেলছি। নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নিতে পারবে না। যারা নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়া এ বছরও এলাকায় নদীভাঙন রোধে কাজ চলছে। এরই মধ্যে আমরা একটি প্রকল্প তৈরি করে এটি অনুমোদনের জন্য পাঠিয়েছি। এটি পাস হলে ব্লক ও জিওব্যাগ ফেলে স্থায়ী একটি বেড়িবাঁধের কাজ শুরু করব।

 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, কুশিয়ারা নদীর পাড় কেটে মাটি বিক্রি হচ্ছে শুনেছি। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নদীর পাড় কাটা যাবে না। আমি তহশিলদারকে বলে দিয়েছি বিষয়টি দ্রুত দেখার জন্য।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত