আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চুনারুঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি

চুনারুঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি

চুনারুঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়।

গত ২৬ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাবেক সভাপতি জামাল হোসেনের পদত্যাগের পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দৈনিক যুগান্তরের সাংবাদিক আলমগীর মিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠিত হয়। আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় ২৫ জানুয়ারি শনিবার চুনারুঘাট প্রেস ক্লাবে কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান হয়।


আহ্বায়ক আলমগীর মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর সভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল হাই, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ নূর আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, বিএনপি নেতা শামসুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্যসচিব লুৎফুর রহমান জালাল, যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া, শিল্পপতি মালেক জাপানী, উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সভাপতি নূরুল ইসলাম তোতা, বিএনপি যুবদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। আহ্বায়ক আলমগীর মিয়ার আহ্বানে কমিটি ঘোষণা করেন মেয়র নাজিম উদ্দীন শামসু। সভাপতি হিসেবে অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী (দৈনিক তরফবার্তা), সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ (আমাদের সময়), সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু (রুপালী বাংলাদেশ), সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম (আমার দেশ), যুগ্ম সম্পাদক খন্দকার আলাউদ্দিন (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন মিয়া (দৈনিক ট্রাইবুনাল), দফতর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান মিয়া (ঢাকা টাইমস), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল (মুক্ত খবর)। নির্বাহী সদস্য আলমগীর মিয়া (দৈনিক যুগান্তর), কামরুল ইসলাম (ইত্তেফাক), জামাল হোসেন লিটন (যায়যায়দিন), জুনায়েদ আহমেদ (ভোরের কাগজ), জাহাঙ্গীর আলম (কালের কণ্ঠ), নুর উদ্দিন সুমন (সমকাল), শেখ হারুনুর রশিদ (দৈনিক সংগ্রাম) ও রায়হান আহমেদকে (দৈনিক বাংলা) সদস্য করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত