আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সৌন্দর্যে মোড়ানো পর্যটন মাধবপুর লেক

সৌন্দর্যে মোড়ানো পর্যটন মাধবপুর লেক

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার পাত্রখলা চা বাগানে অবস্থিত মাধবপুর লেক, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত।

এই নয়নাভিরাম লেকটি ৭.৯৮ একর আয়তনের একটি জলাশয়, যা সুউচ্চ পাহাড় ও চা বাগানের সবুজে ঘেরা।

মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার এবং শ্রীমঙ্গল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই লেক ভ্রমণপিপাসুদের জন্য এক স্বপ্নের ঠিকানা।

চারপাশের সবুজ চা বাগান, পাখির কিচিরমিচির, পাহাড়ের মাঝে স্বচ্ছ জলাধার—সব মিলিয়ে মাধবপুর লেক প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতার জায়গা।

প্রতিদিনই অসংখ্য ভ্রমণপিপাসুরা এখানে আসছেন, শীতের মৌসুমে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। প্রতিবছর প্রায় লক্ষাধিক পর্যটক মাধবপুর লেকের সৌন্দর্য উপভোগ করতে আসেন।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, যদি অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটনবান্ধব ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা যায়, তবে মাধবপুর লেক হতে পারে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

তবে পর্যটকদের সচেতনতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।

শান্ত, স্নিগ্ধ পরিবেশে অবগাহন করতে চাইলে মাধবপুর লেক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

মাধবপুর লেকে যেতে হলে ট্রেন বা বাসে করে শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জে আসতে হবে। এখানে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি আছে। তারপর কমলগঞ্জের ভানুগাছ চৌমুহনা থেকে মাধবপুর লেক। প্রাইভেট কার বা সিএনজিচালিত অটোরিকশায় সেখানে যাওয়া যায়। রাতে থাকতে হলে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বেশ কিছু রিসোর্ট আছে। সেখানে থাকা যাবে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত