আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে এবার যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতি

সিলেটে এবার যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতি

ইদানিং সিলেট শহরসহ আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। প্রায় রাতে বিভিন্ন স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর প্রকাশ হচ্ছে পত্র-পত্রিকায়। এবার শহরতলী দণি সুরমা থানার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহরে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস প্রবাসী তয়মুছ আলীর বাসায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। গত রোববার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ডাকাতরা বাড়ির ছয়টি ক তছনছ করে নগদ টাকাসহ ৭ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।প্রবাসী তয়মুছ আলী জানান- সোমবার গভীর রাতে আনুমানিক ২০-২৫ জনের একটি ডাকাত দল বাসার গ্রিল এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তার ছেলে আব্দুর রকিব বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে। পরে তয়মুছ আলী, রকিব, তয়মুছ আলীর মেয়ে রাহেনা বেগম ও মেয়ে জামাই মিসবাহকে বেধে ফেলে ডাকাতরা। তারা বাসার ৬টি ক তছনছ করে নগদ আড়াই লাখ টাকা, ৪শ ডলার, ৫ ভরি স্বর্ণ, ৮টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে সা¤প্রতিক সময়ে সিলেটে এসব ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী ও প্রবাসীরা। অনেক প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে নিরাপত্তার অভাবে প্রবাসীরা দেশে আসতে চান না। এরকম ঘটনা বার বার ঘটতে থাকায় প্রবাসীরা আরো বেশি শঙ্কিত হয়ে পড়ছেন। তারা বলেন, যে প্রবাসীরা অকান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা প্রশাসন ও সরকারের কাছে এব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।আব্দুর রকিব জানান- ডাকাতদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে হবে। ডাকাতির খবর পেয়ে দণি সুরমা থানার ওসি মো. মুরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত