আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সমালোচনার মুখে এসপিকে প্রত্যাহার

সমালোচনার মুখে এসপিকে প্রত্যাহার

সমালোচনার মুখে প্রত্যাহার করে নেওয়া হয়েছে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ.ফ.ম আনোয়ার হোসেনকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

যেখানে উল্লেখ্য করা হয়, সুনামগঞ্জ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।

পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মোহাম্মদ ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে এ কথা উল্লেখ করা হয়।

তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, আমি এই মুহূর্তে তাহিরপুরে আছি। এ বিষয়ে কিছু জানি না।

এ বিষয়ে জানতে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

গত ৫ ফেব্রুয়ারি ‘স্যার’ সম্বোধন না করায় পুলিশ সুপারের রুম থেকে গলাধাক্কা দিয়ে গণঅধিকার পরিষদের নেতাদের বের করার হুমকি ও ‘বিএনপির বড় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, আজকে চাকরি ছাড়লে কাল নির্বাচন করতে পারবো’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে বিতর্ক শুরু হয়।

ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, এসপি আনোয়ার বলছেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’ একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে গলা ধরে বের করে দিতে বলেন।

এছাড়া চোরাচালান, অবৈধ বালু ব্যবসা, জলমহাল দখল, বদলি বাণিজ্যসহ নানা অবৈধ কর্মকান্ডে সহযোগিতার অভিযোগ ওঠে এই এসপির বিরুদ্ধে।

সোমবার পুলিশ সদর দপ্তরের আদেশে সুনামগঞ্জ ছাড়াও যশোর, নীলফামারী ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহার করা হয়েছে।

 পুলিশ সদর দপ্তরের  মুখপাত্র ইনামুক হক সাগর বলেন, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত