আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সংগীত যেখানে মুগ্ধতা ছড়ায়

সংগীত যেখানে মুগ্ধতা ছড়ায়

আজ (৭ফাল্গুন) সুরশ্রষ্ঠা, সাধক ক্বারী আমীর উদ্দিন আহমেদ এর জন্মদিন। ১৩৪৯ সালের ৭ই ফাল্গুন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই জীবন্ত কিংবদন্তি। সুর-তাল-লয়-রচনা কিংবা গায়কী যেখানে একসাথে খেলা করে, সে নাম্টি ক্বারী আমীর উদ্দিন আহমেদ। একই সাথে এত প্রতিভার সমাহার সত্যি বিরল। তত্ত্বজ্ঞান, আধ্যাত্মিকতা, নির্মুহ জীবন যাপন তাঁকে এক অনন্য উচ্চতায় আসীন করে রেখেছে। সঙ্গীত জগতে যার বিচরণে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন ভক্ত-অনুরাগী, সংগীত পিপাসুদের মাঝে।

সহস্রাধিক গানের কারিগর ক্বারী সাহেব যুবক বয়স থেকেই রেখেছেন পরিপক্কতার স্বাক্ষর। ৭০ দশক থেকেই অসংখ্য গান মানুষের মুখে মুখে, যা 'আমিরী সংগীত' নামে পরিচিত। যেমন-- কেয়ামতের আলামত আইবরে, শিখাইয়া পিরিতি, লোকে বলে আমার ঘরে চাঁদ উঠেছে, কদম তলায় দেখা দিও বন্ধু......

 উনার গায়কী এখনও সবার কাছে বিষ্ময়। আমিরী সুরে, ছন্দে, ভাষায়, দর্শনে তৈরি করছেন আমিরী অনুসারী।

ক্বারী সাহেব সংগীতকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শান্তির পৃথিবী খুঁজেন। সেজন্যই সংগীতের প্রসারে নিরলস ভাবে এখনও কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠা করেছেন 'আমিরী ক্লাব ও সংগীলয়। বর্তমানে আমিরী ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন তাঁর সুযোগ্য সন্তান আরিফ উদ্দিন আহমেদ।
দীর্ঘ সংগীত জীবনে তিনি অসংখ্য শিষ্য তৈরি করছেন দেশে ও প্রবাসে। বর্তমানে সিলেটেও যারা সংগীতে প্রতিভা দেখাচ্ছেন তাদের অধিকাংশই সাধক ক্বারী আমীর উদ্দিন আহমেদ এর সরাসরি শিষ্য বা নাতি শিষ্য।

মালজোড়া গানে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন ক্বারী সাহেব। অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে ক্বারী সাহেবের অসংখ্য গান শোনা যায়। যা তাঁর সমসায়িক আর কোন গায়কের দেখা যায় না। এসব গান ভক্তবৃন্দরাই বিভিন্ন মালজোড়া অনুষ্ঠানে রেকর্ড করেছেন বলে আমরা
সবাই শ্রবণ করার সুযোগ পেয়েছি।

দীর্ঘদিন ধরে ক্বারী আমীর উদ্দিন আহমেদ প্রবাস জীবন যাপন করছেন। নাড়িরটানে মাঝে মাঝে সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আসেন এই সাধক। চলে ভক্ত-আশেকানদের নিয়ে সুরের আকাশে বিচরণ। নিয়মিত আমিরী দরবার শরিফে থাকে ভক্তবৃন্দের আনাগোনা।

যে দেশে গুণির সমাদর নেই, সেদেশে গুণি জন্মাতে পারেনা। ক্বারী সাহেব যথাযথ রাষ্ট্রীয় সম্মানের অবশ্যই দাবিদার। আজ এই গুণীজনের জন্মদিন। সাধক ক্বারী আমীর উদ্দিন আহমেদ যথাযথ মর্যাদায় আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুন তাঁর জন্মদিনে এটাই কামনা। শুভ জন্মদিন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত