আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মেসেঞ্জারে হা হা রিয়্যাক্টকে কেন্দ্র করে মা র ধ র ও শিক্ষার্থীদের বি ক্ষো ভ

মেসেঞ্জারে হা হা রিয়্যাক্টকে কেন্দ্র করে মা র ধ র ও শিক্ষার্থীদের বি ক্ষো ভ

ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সহপাঠীর এক মেসেজে হা হা রিয়েক্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পরে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রসী হামলার সাথে যারা জড়িত তাদের কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান তারা। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা বলে, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এক মেসেঞ্জার গ্রুপে রোজায় ক্লাস করা বা না করার বিষয়ে এক মেসেজে হা হা রিয়েক্ট দেন গ্রুপের অন্যান্য সদস্যরা। এর রেশ ধরে গত ৪ মার্চ রাতে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার একটি মেসের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন শুভ তার সাঙ্গপাঙ্গ নিয়ে একই ডিপার্টমেন্টের সারোয়ার মিয়াসহ বেশ কয়েকজনকে মারধর করে। শিক্ষার্থীদের অভিযোগ অভিযুক্ত ইসমাইল হোসেন শুভ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে নেজে দাবি করেন। এ ঘটনার সাথে যারা জড়িত ইসমাইলসহ অন্যান্যদের বহিষ্কার করার দাবি জানান তারা।

এই বিষয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন জানান, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের বাহিরে আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত