আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ধর্ষকের শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিলে উত্তাল শাবিপ্রবি

ধর্ষকের শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিলে উত্তাল শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় সব হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

এইসময় ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'- ইত্যাদি স্লোগান দেন তারা ।

শিক্ষার্থীদের দাবি হল, মাত্র আট বছরের একটি শিশুকে দলবদ্ধ ধর্ষণ প্রমাণ করে, দেশে সুবিচার নিশ্চিত হচ্ছে না। শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, রাত দুইটা থেকেই ছাত্রী হলের ভেতরে বিক্ষোভ চলছিল। রাত তিনটার দিকে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বেরিয়ে আসেন। পরে ছাত্ররাও মিছিলে যোগ দেন।

গোলচত্বর হয়ে বিক্ষোভ মিছিল মুক্তমঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। তবে পরবর্তী কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা আজ রোববার দুপুর দুইটায় আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত