আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

দর্শনার্থীদের ঢল নেমেছে সিলেটের পর্যটন স্পটগুলোতে

দর্শনার্থীদের ঢল নেমেছে সিলেটের পর্যটন স্পটগুলোতে

ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল নেমেছে সিলেটের পর্যটন স্পটগুলোতে। নদ-নদীর স্বচ্ছ পানি আর উঁচু-নিচু পাহাড়ে ঘেরা সিলেট নিমেষেই পর্যটকের মন কেড়ে নিচ্ছে। ঈদের পরদিন মঙ্গলবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা সিলেটে ছুটে আসেন।

এইবার সবচেয়ে বেশি পর্যটক এসেছেন সিলেটের গোয়াইনঘাটের জাফলং ও কোম্পানীগঞ্জের সাদাপাথর স্পটে। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তায় হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। কিন্তু হোটেল ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ ব্যবসা হয়নি।

এইদিকে, ঈদের ছুটি শনিবার শেষ হলেও, চলতি সপ্তাহজুড়ে সিলেটে পর্যটকদের আগমন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের পরদিন মঙ্গলবার সকাল থেকে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, লালাখালসহ পর্যটন স্পটে মানুষের স্রোত নামে। দুপুরের মধ্যেই সবকটি পর্যটন স্পট লোকে লোকারণ্য হয়ে ওঠে। হৈহুল্লোড় ও সাঁতার কেটে, ছবি তুলে অলস সময় পার করেন পর্যটকেরা। সিলেটের নদী, পাথর আর স্বচ্ছ পানিতে মুগ্ধ এখানে ঘুরতে আসা পর্যটকেরা।

এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, আমরা পরিবার-পরিজন নিয়ে সিলেটে ঘুরতে আসি। সকালে আমরা সাদাপাথর এলাকায় ঘুরতে যাই। প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের পরিবার ও আত্মীয়দের মুগ্ধ করেছে।

সাদাপাথর এলাকায় ঘুরতে আসা এক পর্যটক বলেন, সিলেটের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে সাদাপাথর আমার কাছে সবচেয়ে পছন্দের। আমি আগেও বেশ কয়েকবার এখানে ঘুরেছি। এখানকার প্রকৃতি এক কথায় অসাধারণ।

এছাড়াও সিলেটে এসে পর্যটকরা ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করছেন। সেইসাথে সিলেটের চা বাগানগুলো ঘুরে ঘুরে দেখছেন।

পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটন কেন্দ্রে আসা মানুষের সার্বিক নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সাদাপাথর ও জাফলংয়ে প্রতিদিনই লাখো পর্যটক ভিড় করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেয়া আছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ব্যবস্থা নেওয়া আছে। বিনোদন কেন্দ্রের ভেতরে ও কেন্দ্রগুলোর বাইরে পুলিশের সার্বক্ষণিক টহল রয়েছে। তবে হোটেল ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ ব্যবসা হয়নি এবার। সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রæপের সাবেক সভাপতি সুমাত নূরী চৌধুরী জুয়েল জানান, সিলেটে প্রতিটি পর্যটনস্পটে আমরা উপচেপড়া ভিড় দেখেছি। কিন্তু সে অনুযায়ী তেমন ব্যবস্যা হয়নি। অনেক হোটেলের রুম খালি আছে।

গোয়াইঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, ঈদের ছুটিতে প্রচুর পর্যটক সিলেটে বেড়াতে এসেছেন। স্টপগুলোতে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ হাজার পর্যটক আসছেন। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত