আপডেট :

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

১১ বগি ফেলে চলে গেল কালনী এক্সপ্রেস

১১ বগি ফেলে চলে গেল কালনী এক্সপ্রেস

সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই সময় বগিগুলো ফেলে রেখে চলে যায় ট্রেনটি। 

আজ রোববার সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ট্রেনটি বরমচাল স্টেশনে প্রবেশ করলে ধরা পড়ে বিষয়টি। পরে ৩ ঘণ্টা পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কালনী এক্সপ্রেস।

বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও বলেন, ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। কিন্তু এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত