আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মৌলভীবাজারের জুড়ীতে ভাতিজার দা য়ের আ ঘা তে চাচা গুরুতর আ হ ত

মৌলভীবাজারের জুড়ীতে ভাতিজার দা য়ের আ ঘা তে চাচা গুরুতর আ হ ত

মৌলভীবাজারের জুড়ীতে সুরমান আলী (৪২) নামক ভাতিজার দায়ের আঘাতে ইসমাইল আলী (৬৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি বুধবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই গ্রামের ইসমাঈল আলীর বাড়িতে ঘটেছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মরহুম তৈয়ব আলীর পুত্র ইসমাঈল আলীর সাথে তার ভাতিজা ও ভাইয়েরা মৃত ইছবর আলীর পুত্র সুরমান আলীর বাড়ির পাশ্ববর্তী সাড়ে ১৯ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় ওই দিন সুরমান আলী তার ভাই ও চাচাদের নিয়ে ইসমাঈল আলীর সীমানা ঘেষে ঘর তৈরী করে। এক পর্যায়ে তারা ইসমাঈল আলীর সাড়ে ১৯ শতক জায়গার ভিতর ঢুকে ওই জায়গার ছোট-বড় গাছ গাছালী কর্তন করতে থাকে। খবর পেয়ে ইসমাঈল আলী তাতে বাধা দিতে চাইলে, তারা ক্ষিপ্ত হয়ে কাজ চালিয়ে যায়। এমনকি সুরমান আলীসহ সঙ্গরা বলতে থাকে ওই জায়গাতো আমরা রেকর্ড সূত্রে মালিক তোর কি আসে যায়। তখন তাদের মধ্যে ঝগড়া বিবাদসহ বাধানোবাধ সূষ্টি হয়।তার এক পর্যায়ে ভাতিজা সুরমান আলী একটি ধারালো দা দিয়ে ইসমাঈল আলীর মাথায় কোপ মারে। তাতে তার মাথা কেটে জখম হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনা দেখে ইসমাঈল আলীর স্ত্রী আতারুন নেছা তাকে উদ্ধার করতে গেলে সুরমান এর সহযোগী জঈন উদ্দিন ও জহির আলী তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। তাতে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় চারপাশের লোকজন এসে ইসমাঈল আলীসহ তার স্ত্রী কে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরক মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এখনো তারা সঙ্কামুক্ত নন।এ ব্যাপারে ওইদিন বিকেলে ইসমাইল আলী বাদী হয়ে সুরমান আলীকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন, মৃত ইয়াকুব আলীর পুত্র জহির আলী, সবুর আলী, আলী হোসেন, মৃত ইছবর আলীর পুত্র জঈন উদ্দিন, শাহীন আহমদ, রইছ আলীর পুত্র মুসা আহমদ, জঈন উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম, ও জহির আলীর স্ত্রী ফাতেমা বেগম লিজা।জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত স্বাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত