আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে টিএমএসএস পরিচালিত ফ্রি প্রশিক্ষণের সনদ প্রদান

সিলেটে টিএমএসএস পরিচালিত ফ্রি প্রশিক্ষণের সনদ প্রদান

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় টিএমএসএস পরিচালিত স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় গ্রাফিক্স ডিজাইন (আপ-স্কিল) ও প্রফেশনাল ফ্রিল্যান্সিং (আপ-স্কিল) কোর্সদ্বয়ের ১ম ব্যাচ এর প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। গত ০৪ জুন শনিবার সিলেট বিভাগীয় কার্যালয়ে ৩ মাস মেয়াদী দুটি কোর্সের ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর (এসইআইপি প্রজেক্ট ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট) স্বপন কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলার ডিডিএলজি (উপসচিব) মো: আব্দুল আহাদ, বাংলাদেশ ব্যাংকের এসইআইপি প্রকল্পের উপ-পরিচালক কামরুল ইসলাম, টিএমএসএস-এর আইসিটি ডোমেইনের পরিচালিকা নিগার সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, এসইআইপি প্রকল্পের আওতায় টিএমএসএস কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ সিলেট বিভাগে সম্পূর্ণ ফ্রিতে মোট তিনটি কোর্স পরিচালিত হয়। কোর্স গুলো হচ্ছে, গ্রাফিক্স ডিজাইন (আপ-স্কিল), প্রোফেশনাল ফ্রিল্যান্সিং (আপ-স্কিল) ও ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।

গ্রাফিক্স ডিজাইন (আপ-স্কিল) এবং প্রোফেশনাল ফ্রিল্যান্সিং (আপ-স্কিল) কোর্স দুটি তিন মাস করে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ৬ মাস, সাথে থাকা খাওয়া ফ্রি। বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

পাঠকের মতামত