আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পাইকারি বাজারে কমেছে সবজি-মুরগির দাম

পাইকারি বাজারে কমেছে সবজি-মুরগির দাম

সিলেটে পাইকারি বাজারে সবজি ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রতিকেজিতে ৫-১০ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে ব্রয়লারের দামও। কিন্তু পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে প্রতিকেজিতে ৫-১০ টাকা।

বুধবার (১৪ মে) সকালে ও মঙ্গলবার রাতে সিলেটের বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকায় ঘুরে বাজারের এসব তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লারের দাম ছিল ১৭০-১৭৫ টাকা। তবে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও খুচরা বাজারে দাম এখনও প্রায় অপরিবর্তিত রয়েছে।

পাইকারিতে কমেছে সবজির দাম, অপরিবর্তিত খুচরা বাজার
সিলেটে পাইকারি সবজির বাজারের সবচেয়ে বড় আড়ত সোবহানীঘাট কাঁচা বাজার। এই বাজারে প্রতিদিন ভোর থেকে চলে সবজি কেনা-বেচার কর্মযজ্ঞ। দুপুরের আগেই শেষ হয়ে যায় বাজারের কার্যক্রম। এর বাইরে রাত ৮টার পর থেকে নগরীতে প্রায় পাইকারি দরে সবজি বিক্রি করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।

 

সিলেটের পাইকারি বাজারে কমেছে সবজি-মুরগির দাম

মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার পরে বন্দবাজার এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ঢেঁড়শ ২০-৩০ টাকা, বরবটি-৩০-৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, পটল ২০-৩০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, কাচা মরিচ ৭০-৮০ টাকা, করোলা ৫০-৬০ টাকা, কাকরুল ৪০-৫০ টাকা ও ধনেপাতা-১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে প্রতিহালি মোরগের ডিমের দাম ৪৪ টাকা ও হাঁসের ডিম ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতিহলি মোরগের ডিম ৪২ ও হাঁসের ডিম ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত