আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

হযরত শাহজালাল (রহ.) এর ৭০৬তম পবিত্র ওরস শুরু আজ

হযরত শাহজালাল (রহ.) এর ৭০৬তম পবিত্র ওরস শুরু আজ

হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল আজ রোববার শুরু হচ্ছে। প্রতিবছর হিজরী সনের  জিলকদ মাসের ১৯/২০ তারিখে দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়।  

দেশ বিদেশের ভক্ত ও আউলিয়া প্রেমী মানুষজন এতে অংশ নেন নিজ নিজ উদ্যোগে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা। গত শুক্রবার রাত থেকেই ভক্তরা আসা শুরু করেছেন মাজারে প্রাঙ্গণে। ফলে তিল পরিমাণ জায়গা নেই এখন পুরো সিলেটে।

দুই দিনব্যাপী ওরস মাহফিলে মাজারে গিলাপ ছড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। মানুষজন মানত করা টাকা পয়সা ও গরু ছাগল দেওয়া শেষ করেছেন।

আয়োজক কমিটি ও প্রশাসন উরস মাহফিল সুন্দরভাবে সফল করতে কাজ করে যাচ্ছেন নির্বিঘ্নে। তবে কোনো ধরনের অসামাজিকতা, অশ্লীলতা, বেদাত ও শিরক না করতে সবার প্রতি তদারকি কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। মাজার প্রাঙ্গণে পুলিশ কমিশনার বলেন, হযরত শাহজালাল (রহ.) এর ওরস মাহফিল সিলেটের মর্যাদার সঙ্গে জড়িত। এখানে মানুষ দূর দূরান্ত থেকে নেক আমল করতে আসেন।

তারা যেন সুন্দর পরিবেশ পায়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থেকে আয়োজকদের সহযোগিতা করে এ কার্যক্রমকে সুন্দর ও সফল করবেন।

তিনি বলেন, সাদা পোশাকে থাকবে পুলিশ, থাকবে সিসি ক্যামেরাও। কোনো ধরনের মোবাইল ছিনতাই বা প্রতারণার ঘটনা যেন না ঘটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হযরত শাহজালাল (রহ.) মাজার মহল্লার অন্যতম খাদিম মুফতি নিহাল উদ্দিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংবাদিক আ. রহিম, সিপার চৌধুরী, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আলোকচিত্রী আনিস রহমান, আলমগীর, সোহেল, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, আউলিয়া ফেডারেশন বাংলাদেশের মাওলানা ছাফিউর রহমান ভালাউটি মাওলানা ও মইনুদ্দিন জালালাবাদীসহ তদারকি কমিটির সদস্যরা, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত