আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বর্ষা আসছে, আ ত ঙ্ক বাড়ছে সিলেট নগরবাসীর

বর্ষা আসছে, আ ত ঙ্ক  বাড়ছে সিলেট নগরবাসীর

বর্ষা আসছে, আতঙ্কও বাড়ছে। বিশেষ করে সিলেট মহানগরীর নিম্নাঞ্চলগুলোর মানুষ রীতিমতো অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছেন। বন্যা বা অতি বৃষ্টিজনিত কারণে আবার যদি ডুবে যায় সিলেট মহানগরী! আবার যদি পড়তে হয় সেই বছর দু’য়েক আগের মহাদুর্ভোগে!

জলাবদ্ধতা সিলেট মহানগরীর একটি পুরানো সমস্যা। অনেক বছর ধরে এই সমস্যায় জর্জরিত নাগরিক জীবন। সমাধানের চেষ্টা হয়েছে অনেক। খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু কাংখিত ফল মিলেনি। তাই দু’বছর আগে, ২০২২ সালে দফায় দফায় ডুবেছে সিলেট মহানগরী।

নিম্নাঞ্চলগুলোর বাসা-বাড়ি ছাড়তে হয়েছিল হাজার হাজার মানুষকে। দিনের পর দিন পড়ে থাকতে হয়েছিল আশ্রয়কেন্দ্রে। সেই থেকে বর্ষার পদধ্বনী শোনা যেতে না যেতেই শুরু হয় নাগরিক আতঙ্ক। চলে ব্যাপক আলোচনা।

প্রকৃতিতে এখন মধূমাস জ্যৈষ্ঠ। বাংলাদেশে আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। তবে ঝড় বৃষ্টি মোটামুটি শুরু হয়ে যায় চৈত্রের শেষের দিকে। বর্ষাকাল শুরু হতে এখনো ২৬/২৭ দিন বাকী। কিন্তু তাতে কি? বৃষ্টিতো চলছে এবং প্রায়ই সিলেটে ভারি বর্ষণের আভাসও দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।সিলেট ভ্রমণ প্যাকেজ

এমন পরিস্থিতিতে সিলেট সিটি করপোরেশনের প্রস্তুতি কেমন? জলাবদ্ধতা নিরসনের ব্যাপারেইবা কি হয়েছে? তা কার্যকর হওয়ার সম্ভাবনাইবা কতটুকু?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হতাশই হতে হয়। সিলেট সিটি করর্পোরেশনের নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০২২ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির পর নগরবাসীর সুরক্ষায় বেশকিছু পরিকল্পনা গ্রহণ করে সিসিক। তা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় আর সিসিক মিলে আলোচনা হয়েছে প্রচুর, ঘোরাঘুরিও হয়েছে। তবে কাজের কাজ তেমন কিছুই হয়নি। পরিকল্পনা বাস্তবায়নে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেই।

আর তাই পাহাড়ী ঢল বা অতিবৃষ্টি হলে সিলেট সিটি করপোরেশনের নিম্নাঞ্চলের বাসিন্দাদের ভাগ্যে জুটবে সেই ২০২২ সালের পরিণতি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, দুই বছর আগের বন্যার পর সিটি করপোরেশনের নিম্নাঞ্চলগুলোর নাগরিকদের সুরক্ষায় বেশ কিছু প্রকল্প গ্রহণের উদ্যোগ আমাদের ছিল। বিশেষ করে নদীর তীর সংরক্ষণ, সেচ প্রকল্প ইত্যাদি। কিন্তু এগুলো এখনো আলোচনার পর্যায়েই আছে। তাই সেরকম ঢল নামলে বা অতিবৃষ্টি হলে আসলে তেমন কিছু করার নেই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত