আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পর্যটকদের তাড়িয়ে দেওয়ার ঘটনা: ‘দ্বীনদার এলাকার’ ভিডিও নিয়ে তোলপাড়

পর্যটকদের তাড়িয়ে দেওয়ার ঘটনা: ‘দ্বীনদার এলাকার’ ভিডিও নিয়ে তোলপাড়

ঈদের ছুটিতে সিলেটের উৎমাছড়ায় ঘুরতে যাওয়া পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কিছু লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সিলেটসহ সারাদেশে চঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পর্যটকদের সেখানে যেতে বারণ করার ভিডিও।


সম্প্রতি ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে গত রোববার (৮ জুন) বিকেলে সিলেটের কোপানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার উৎমাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ছড়ায় গোসল করছেন পর্যটক। এ সময় সেখানে হাজির হন একদল লোক। তখন তারা পর্যটকদের উদ্দেশ্যে বলেন, সম্মানিত ভাই ও বোনেরা আমাদের এলাকার পক্ষ থেকে, এলাকার আলেম ওলামার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো এটা কোনো পর্যটনভুক্ত জায়গা না। আগামী থেকে এ জায়গায় কেই আসবেন না। এই বার্তাটি সবাইকে পৌঁছে দেবেন। এটা একটা দ্বীনদার এলাকা। এখানে অনেক মানুষ অনেকভাবে আসে, অশ্লীলভাবে অনেকেই আসেন। বিভিন্ন ধরণের নেশা এখানে গ্রহণ করেন। এ কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়।

এ সময় অন্য একজন ব্যক্তি বলে ওঠেন, আপনারা আমাদের মেহমান।  সর্বোচ্চ সম্মানের সঙ্গে বলছি; আগামীতে এখানে আপানাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে এখানে আসতে দিবেন না। বলবেন, এলাকাবাসী এটা বন্ধ করে দিয়েছে। আপনারা যতদ্রুত সম্ভব এখান থেকে চলে যান। তা না হলে আমাদের এলাকার কোনো যুবক যদি আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করে তাহলে এলাকার বদনাম হয়ে যাবে।


ঘটনার একটি ভিডিও মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

যাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরালযাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল
সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ূন কবির লিটন বলেন, এ ধরণের ঘটনা পর্যটন বিকাশে অন্তরায়। এই বাধার নেপথ্যে সীমান্তের পাথর চোরাকারবারিরা জড়িত। তারা পাথর চুরি উদ্দেশ্যে বাধা-বিঘ্ন সৃষ্টি করছে। 

তিনি এই এলাকাকে দ্রুত পর্যটন স্পট ঘোষণার দাবি জানিয়ে হুমায়ূন কবির লিটন বলেন, আমরা জেলা প্রশাসনকে শক্ত হাতে পাথর চোরদের অপতৎপরতা দমনের জন্য বলেছি।

সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান মঙ্গলবার দুপুরে ইত্তেফাককে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এর সমাধানের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীকে নিয়ে জরুরি বৈঠকের আয়োজন চলছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত