আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

১৫ লাখ ঘনফুট সাদাপাথর প্রতিস্থাপন, উদ্ধার হলো ২৮ লাখ

১৫ লাখ ঘনফুট সাদাপাথর প্রতিস্থাপন, উদ্ধার হলো ২৮ লাখ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথরের প্রায় ১৫ লাখ ঘনফুট প্রতিস্থাপন করা হয়েছে। আর উদ্ধার হয়েছে প্রায় ২৮ লাখ ঘনফুট।

 

 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এসব তথ্য জানান।

 

সিলেটের বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র সাদাপাথরের পাথর লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃস্টি হয়। বিষয়টি গড়য় উচ্চ আদালত পর্যন্ত। আদালত পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের নির্দেশ দেন।

 

এরপর প্রশাসন সাড়াশি অভিযান শুরু করে প্রায় ২৮ লাখ ঘনফুট পাথর উদ্ধার করতে সক্ষম হয়।

 


প্রতিদিন পাঁচশ’ শ্রমিক, ৪শ’ নৌকা ও ৩শ’ ট্রাকে চলছে পাথর প্রতিস্থাপনের কাজ।

 

বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা ধোপাগুল ও লালবাগের অন্তত পাঁচটি পুকুরের পানিতে লুকিয়ে রাখা দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করে উপজেলা প্রশাসন।

 

পাথর প্রতিস্থাপনের কাজ শেষ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

 


এদিকে পাথর লুটের পর শ্রীহীন সাদাপাথরে খুব একটা পর্যটক না গেলেও জানা গেছে, ইদানিং পর্যটকের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। ছুটির দিনগুলোতে সিলেটের পর্যটক ছাড়াও দেশের অন্যান্য স্থানের পর্যটকদের ভীড় ঠিক আগের মতো না হলেও মোটামুটি বাড়ছে বলে জানিয়েছেন সাদাপাথর এলাকার অধিবাসীরা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত