আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

হকার উচ্ছেদ প্রসঙ্গে জেলা প্রশাসকের স্পষ্ট ব্যাখ্যা

হকার উচ্ছেদ প্রসঙ্গে জেলা প্রশাসকের স্পষ্ট ব্যাখ্যা

সিলেটে হকার উচ্ছেদ নিয়ে চলছে তুমুল আলোচনা। কি করবে তারা, কোথায় যাবে? কিভাবে চলবে তাদের ব্যবসা বাণিজ্য বা ঘর সংসার।


সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীরপার হকার্স মার্কেটে তাদের যেতে হবে। রাজপথ ফুটপাত ছেড়ে দিতে হবে। অন্যতায় তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অবশ্য সেজন্য তিনি সময়ও নিয়েছিলেন। বলেছিলেন লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট প্রস্তুত করতে সপ্তাহ বা ১০/১২ দিন সময় লাগতে পারে। এরপর যারা রাজপথ বা ফুটপাতে ব্যবসার পসরা নিয়ে বসবেন তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তার এই ঘোষণার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে সিলেটের ছোটো ব্যবসায়ী বা হকারদের মধ্যে।

 

এমনকি তাদের পরিবারের সদস্যরাও ভোগছেন চরম হতাশায়। তারা ধরেই নিয়েছেন জেলা প্রশাসকের ওই কথার পর এক সপ্তাহ হচ্ছে, ২২ সেপ্টেম্বর। সেদিন থেকে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হচ্ছে।

 

তবে না। ঘটনা তেমন না। জেলা প্রশাসক জানিয়েছেন, ২২ তারিখের পর থেকে হকার উচ্ছেদে নামছেন না তারা।

 

তবে কবে? এমন প্রশ্নের জবাবে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, লালদিঘীর পার অস্থায়ী হকার্স মার্কেট প্রস্তুত হতে আরেকটু সময় লাগছে। সেটা পুরোপুরি প্রস্তুত হওয়ার পর সবাইকে সেখানে যেতে হবে। তা না হলে শুরু হবে অভিযান।

 

মানে সিলেটের ফুটপাতে আরও সপ্তাহখানেক ব্যবসা করতে পারবেন ক্ষুদ্র ছোটো ব্যবসায়ীরা। তবে সেটা কেবলই ফুটপাতে। কেউ রাজপথে বসলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম।

 

শেয়ার করুন

পাঠকের মতামত