আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

অবিশ্বাস্য দামে পূজার বাজার: মাত্র ১ টাকায় সামগ্রী

অবিশ্বাস্য দামে পূজার বাজার: মাত্র ১ টাকায় সামগ্রী

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে সিলেটের শ্বাশত ৯২ বন্ধু ফোরাম। শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর বালুচর এলাকায় ওরাঁও সম্প্রদায়ের মানুষের জন্য আয়োজন করা হয় ‘১ টাকায় পূজার বাজার’ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি।

 


দিনব্যাপী আয়োজনে উৎসবমুখর পরিবেশে নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। মাত্র ১ টাকার প্রতীকী মূল্যে তাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, ধুতি, পাঞ্জাবি, থ্রি-পিস, শার্ট-প্যান্ট, শিশুদের স্কুল ড্রেসসহ বিভিন্ন পূজার পোশাক ও সামগ্রী। পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় বিনামূল্যে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

 

ফোরামের সদস্যরা জানান, ‘ওরাঁও সম্প্রদায়ের পরিবারগুলো যাতে পূজার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্যই এই উদ্যোগ। শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ানো এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে এই ধরনের আয়োজন আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।’

 

অনুষ্ঠানে আগত অতিথি ও স্থানীয়রা শ্বাশত ৯২ বন্ধু ফোরামের এ মানবিক উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত