আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট নগরীতে সাবেক কাউন্সিলর শানুর স্বামীকে কুপিয়ে হত্যা

সিলেট নগরীতে সাবেক কাউন্সিলর শানুর স্বামীকে কুপিয়ে হত্যা

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিল শাহানারা বেগম শানু'র স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজুল স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা।

শনিবার রাত ১০টার দিকে নগরীর শেখঘাটের খুলিয়াপাড়ায় তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তার ভাই ও স্থানীয়রা।

রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নুরুল ইসলাম বলেন, রাত পোনে ১০টার দিকে খুলিয়াপাড়া গলির মুখে তাজুলের উপর হামলা হয়। তিনি ২/১ জন হামলাকারীকে চিনতে পেরেছেন বলেও জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলেন তাজুল ইসলাম। কুয়ারপাড় গরম দেওয়ান মাজারের সামনে আসার পর একটি মোটর সাইকেলে (সিলেট এ ৬৮৮৭) তিনজন যুবক এসে তাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।

পরে তার স্বজন এবং স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে অপারেশন থিয়েটারের ভেতরে মারা যান তাজুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ জানুয়ারি একই এলাকায় একইভাবে সন্ত্রাসী হামলায় খুন হন শানুর ছোট ছেলে ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র সোহান ইসলাম (১৮)।

এর পর ২০১৫ সালের ২০ ডিসেম্বর রাতে একইভাবে সন্ত্রাসী হামলার শিকার হন শাহানা বেগম শানুর আরেক ছেলে রায়হান ইসলাম (২৫)। তাকেও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন মা শানু।

শেয়ার করুন

পাঠকের মতামত