আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিনা রহমান সিলেট থেকেই নির্বাচনী প্রচারনা শুরু করলেন ব্রিটিশ এমপি প্রার্থী

মিনা রহমান সিলেট থেকেই নির্বাচনী প্রচারনা শুরু করলেন ব্রিটিশ এমপি প্রার্থী

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজনৈতিক দলগুলো। এই রীতি শুধু বাংলাদেশের রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতিতে সক্রিয় বাংলাদেশীরাও নির্বাচনী প্রচারণার শুরুতে সিলেটে ছুটে আসেন। আর সিলেটী বংশোদ্ভূত রাজনীতিবীদ হলে তো কথাই নেই। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিব পার্টির একমাত্র বাঙালী এমপি প্রার্থী মিনা রহমান সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। 
কেনো সিলেট থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছে তার ব্যাখ্যাও সংবাদ সম্মেলনে দিয়েছে। তিনি বলেন, হযরত শাহ জালাল (র.) পূণ্যভূমি, কলি যুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি দুটি পাতা একটি কুড়ির দেশে সিলেট আমার জন্মস্থান। যে মাটিতে জন্ম দিয়েছেন মরমী কবি হাছন রাজা, রাধারমন,, দৃর্বিনশাহ, বাউল আব্দুল করিম সাধকেরা। তাই আউল-বাউলের দেশ পবিত্রভূমি সিলেট থেকে আপনাদের দোয়া নিয়ে নির্বচানী প্রচারণা শুরু করতে চাই।  আর এ কারণেই সিলেট আসা বলে জানালেন মিনা। তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন, আমি যে আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করছি এখানে আট হাজারেরও বেশী বাঙ্গালী ভোটার রয়েছেন। আর বেশি অংশই বৃহত্তর সিলেটের মানুষ। বাংলাদেশ থেকে আত্মীয়-স্বজন ও পরিচিতরা তাদের অনুরোধ করলে তারা আমাকে ভোট দিবে। 
সংবাদ সম্মেলনে মিনা বলেন, ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিব পার্টি আমাকে গ্রেটার লন্ডনের বার্কিং আসন থেকে মনোনয়ন দিয়েছে। অন্যান্য দল থেকে আরো কয়েকজন বাঙ্গালী মনোনিত হলে কনজারভেটিব পার্টি থেকে একমাত্র বাঙ্গালী হিসেবে আমি মনোনয়ন পেয়েছি। আমি আপনাদের সন্তান তাই আমার নির্বাচনী আসনে নির্বাচনী প্রচারণা শুরু করার আগেই আপনাদের পরামর্শ ও দোয়া নিতে সিলেট এসেছে। আর পূণ্যভূমি সিলেট থেকেই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। 
তিনি বলেন, আমি মাত্র ২১ দিন বয়সে ইল্যান্ডে পাড়ি জমাই। ইল্যান্ডে বেড়ে উঠলেও আমি শেকর থেকে বিচ্যুত হয়নি। নিজেকে একজন বাঙ্গালী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। ছাত্রজীবন থেকে ব্রিটিশ রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও বৃটেনের বহুজাতিক সমাজে বাঙ্গালী কৃষ্ট ক্যালচার ও সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছি। চাকুরির পাশাপাশি লন্ডনবাংলা উইম্যান নেটওয়ার্কের মাধ্যমে ব্রিটিশ বাঙ্গালী মহিলাদের নিয়ে বাংলা বিকাশে কাজ করছি। ২৯ বছর যাবত বৃটেনে নিজেকে কমিউনিটির সেবায় নিয়োজিত রেখেছি।একজন আউটরিচ ওয়ার্কার হিসেবে কর্মজীবন শুরু করে বলে জানান মিনা। আউটরিচ ওয়ার্কার হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি এখন হাউজিং এসোসিয়েশনের হাউজিং ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। 
সংবাদ সম্মেলনে তিনি কনজারভেটিব পার্টির প্রশংসা করে বলেন, কনজারভেটিব পার্টি বাঙ্গালী ভ্যালুতে বিশ্বাসী। মাইগ্রেন্ট কমিউনিটি বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে সবচেয়ে বেশি অবদান রেখেছে আমার পার্টি কনজারভেটিব। বৃটেনে অর্থনৈতিক মন্দার সময় লেবার পার্টি সকল সুযোগ-সুবিদাকে সংকুচিত করতে চাইলে উলে­খ করে তিনি বলেন, কনজারভেটিব পার্টি জনগনের চাকুরিসহ জনকল্যানে সব ধরনের সুযোগকে আরো প্রসারিত করেছে। আগামীতে কনজারভেটিব পার্টি আবার ক্ষমতায় গেলে সাড়ে বার হাজার পাউন্ড পর্যন্ত যাদের আয় তাদেরও কোন টেক্স পরিশোদ করতে হবে না বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচনে বিজয়ী হলে শুধু বাঙ্গালী কমিউনিটর এমপি হব না। আমি আমার নির্বাচনী এলাকায় বসবাসরত সকল নাগরিকের এমপি হব। সকলের সহযোগতায় এগিয়ে যাব। আমার নির্বাচনী এলাকার জনগনকে নিয়ে কর্মসংস্থান সৃস্টি করব। যাতে কোন নাগরিকই বেকার না থাকতে পারে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রবাসী গীতিকার ও সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামী, ভাতগাও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।  

শেয়ার করুন

পাঠকের মতামত